নওগাঁয় দুর্গোৎসবে মনিটরিং সেল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁয় শারদীয় দুর্গোৎসবে সনাতনধর্মাম্বলী দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসাসেবা দিয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখা। নওগাঁ শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী বুড়া কালীমাতা মন্দিরের পাশে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তিনদিন থেকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর দিকনির্দেশনায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে মনিটরিং সেল এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দূরদূরান্ত থেকে প্রতিমা দেখতে আসছেন পূজারীরা। অনেকে পায়ে হেঁটে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন। দীর্ঘ সময় হাঁটাচলা ও ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে দর্শনার্থীদের বিনামুল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হচ্ছে অনেকে।বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক ফজলুল হক নয়ন।এ সময় নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তাতুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন- এ ক্যাম্পের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর করতে সার্বিক সহযোগীতা অব্যহৃত আছে।
