দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বীরকেদার ইউনিয়ন চ্যাম্পিয়ন
বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপ, নিমাইকলোলা ও যোগীপাড়া গ্রামবাসীর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার জোহার ইটভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে বীরকেদার ইউনিয়ন পরিষদ দল ৪-৩ গোলে ধাপের হাট হানজালা স্টোরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও সদস্য পদপ্রার্থী রতন প্রামাণিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক।
এ সময় আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্দুল জলিল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, উপজেলা কৃষক দলের নেতা মোখলেছুর রহমান বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বীসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।খেলা পরিচালনা করেন এমকে আলম। তাঁকে সহযোগিতা করেন খাইরুল ইসলাম ও রাকিব। ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম ও মুসা মিয়া।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ছাগল তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
