Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ৬ মন্দিরে মেয়র প্রার্থী আনারুল ইসলামের আর্থিক সহায়তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫১, ২১ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে ৬ মন্দিরে মেয়র প্রার্থী আনারুল ইসলামের আর্থিক সহায়তা

আদমদীঘিতে ৬ মন্দিরে মেয়র প্রার্থী আনারুল ইসলামের আর্থিক সহায়তা

নওগাঁর আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ছয়টি মন্দিরের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন আদমদীঘি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম মণ্ডল।মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাঁর পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন। পরে সহযোগিতার অংশ হিসেবে ছয়টি মন্দিরের কমিটির নেতাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভানেত্রী মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসা মণ্ডল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বেনু আমিন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন ও যুবদল নেতা আবু বক্করসহ স্থানীয় নেতাকর্মীরা।আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পূজা উদ্‌যাপনে সহযোগিতার উদ্দেশ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।