দুপচাঁচিয়ায় ২১ মাদক মামলার আসামী মান্নান গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আব্দুল মান্নান(৫৭)কে ৫০ পিস ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করেছে।সে পৌরসভার জয়পুরপাড়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খানের ছেলে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ জয়পুরপাড়া দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে আব্দুল মান্নানের বাড়ির মেইন গেটের সামনের থেকে তাকে আটক করে।তার দেহ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে পূর্বের ২১টি মাদক মামলা রয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, আব্দুল মান্নান চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
