Joy Jugantor | online newspaper

পাইকড় ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১৯ অক্টোবর ২০২৬

পাইকড় ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

পাইকড় ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।পাইকড় ইউনিয়নের মালিগাছা এলাকায় নির্ধারিত ডিলারের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ হাসিবুল হাসান।স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সঠিকভাবে ও সুষ্ঠু পরিবেশে চাল বিতরণ হওয়ায় পাইকড় ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।

স্থানীয় কয়েকজন উপকারভোগী জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্পমূল্যে চাল পাওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক। সরকারের এ কর্মসূচির মাধ্যমে তারা কম দামে চাল সংগ্রহ করতে পারছেন, ফলে পরিবারের খাদ্য ব্যয় কিছুটা কমছে।পাইকড় ইউনিয়নের হতদরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা সরকারের প্রতি এ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।সংশ্লিষ্টদের মতে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হলে এলাকার নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।