তালোড়ায় কওমি মাদরাসার চতুর্থ তলার ছাদ নির্মাণকাজের উদ্বোধন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম (লুৎফর রহমান) কওমি মাদরাসার চতুর্থ তলার ছাদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকালে মাদরাসার হলরুমে পরিচালনা কমিটির সভাপতি মতিজার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিচুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা হাসিনুর রহমান শাহ দীপু, মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আধুনিকায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় এ মাদরাসার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের আগে মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
