Joy Jugantor | online newspaper

মোকামতলার দাড়িদহে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ১৭ অক্টোবর ২০২৬

মোকামতলার দাড়িদহে নিসচার  সচেতনতামূলক ক্যাম্পেইন

মোকামতলার দাড়িদহে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ বন্দরে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত এ ক্যাম্পেইনে পথচারী, যাত্রী, সিএনজি ও অটোরিকশাচালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, সড়কসংকেত অনুসরণ, নিরাপদে রাস্তা পারাপার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উপদেষ্টা ও মোকামতলা উপজেলা যুবদলের সভাপতি রাসেল মাহমুদ সবুজ, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল।

 ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবক হারুনুর রশিদ, আকরামুল আহসান শাহী, মেহেদী হাসান মুরাদ, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, তথ্য অনুসন্ধান ও দুর্ঘটনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সজিব ও রাইসুল ইসলামসহ স্থানীয় পথচারী, সিএনজি ও অটোরিকশাচালকেরা।কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়; এর পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচল দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারে।তারা আরও বলেন, সড়কে চলাচলের সময় প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে চালকদের নির্ধারিত গতিসীমা অনুসরণ, ওভারটেকিংয়ের ক্ষেত্রে সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার প্রতি গুরুত্ব দিতে হবে।সড়ককে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে জনসচেতনতা সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।