চাইল্ড কেয়ার পাবলিক মডেল স্কুল ও আল কোরআন একাডেমির আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
বগুড়া সদর উপজেলার পূর্ব পালশাপাড়া এলাকায় আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বগুড়া সদরের পূর্ব পালশাপাড়া এলাকার বিশ্বরোড সংলগ্ন বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাইল্ড কেয়ার পাবলিক মডেল স্কুলের সভাপতি মো. হাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক, ১৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ও কাউন্সিলর মনোনয়ন প্রার্থী এ্যাডঃ সোহেলী মাহমুদ।
নাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী নাহিদ হাসান, ১৫নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি রফিকুল ইসলাম জিন্নাহ, ছাত্রদল নেতা রাফিউল ইসলাম, সমাজসেবক শাহাদত প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার প্রসার ঘটানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধে উদ্বুদ্ধ করে।অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
