উন্নয়নকল্পে কোটি টাকা বরাদ্দের অবদান আবুল কালাম আজাদের
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার পৌর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ ইতিপূর্বে বেশ কিছু উঠান বৈঠক,মতবিনিময় সভা ও জনসমাবেশ করেছেন পৌরবাসীর সাথে। আগে উন্নয়ন পরে নির্বাচন এমনই প্রতিশ্রুতি প্রদান করেছেন পৌরবাসীর মাঝে। সে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার উন্নয়নমূলক বরাদ্দের জন্য দিনরাত নেতৃবৃন্দের পিছনে দৌড়ঝাপ করছেন, ঘুরছেন এমপি মন্ত্রীদের দ্বারে দ্বারে। কখনো মন্ত্রণালয়ে। কখনো বা বর্তমান সরকারের দায়িত্ব পালনকারী বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হচ্ছেন। যে কারণে প্রতিপক্ষদের নানা ধরনের অপপ্রচার, ট্রলের শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়াসহ ফেসবুক গণ যোগাযোগ মাধ্যমে। তবুও থেমে নেই এই বিএনপি নেতা। প্রয়োজন অবহেলিত পলাশবাড়ী পৌরসভার উন্নয়ন। তার এমন প্রতিশ্রুতি বাস্তবায়নে আশার আলো দেখতে পাচ্ছেন পলাশবাড়ী পৌরবাসী। পরিশ্রমের সার্থকতা অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাশবাড়ী পৌরসভা উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।
সম্প্রতি গাইবান্ধা সংরক্ষিত নারী আসনের মহিলা এমপির মমতাজ আলোর মাধ্যমে (গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কল্প গাইবান্ধা) জেলায় ৫০ কোটি বরাদ্দ এসেছে যার মধ্যেও পলাশবাড়ী উল্লেখিত। এছাড়াও বর্তমান সময়ে সংরক্ষিত ৩২৮ মহিলা ২৮ আসনের এমপি মমতাজ আলোর হাত ধরেই পৌরবাসির উন্নত নাগরিক সেবা, নিশ্চিতে অনুযায়ী মোট= ১২,৬৯ কোটি টাকার প্রস্তাবিত ১০টি স্কিম চলমান প্রকল্প পরিচালক, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি) (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে ২০২৬-২০২৭ অর্থবছরে বাস্তবায়ন হতে যাচ্ছে। সব মিলিয়ে মেয়র প্রার্থী আবুল কালাম আজাদের এমন উন্নয়নমূলক কর্মকান্ড ইতিবাচক হিসেবে বেশ সারা ফেলেছে পলাশবাড়ী পৌরসভার সচেতন মহল। যে কারণে বর্তমান সময়ে প্রার্থীদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ। এমতাবস্থায় বর্তমান সময়ে পৌরসভার সাধারণ ভোটার ও দলীয় নেতা কর্মী সমর্থক বৃন্দ দাবি পৌরসভার যোগ্য, মেয়র প্রার্থী হিসেবে একমাত্র আবুল কালাম আজাদ পৌরবাসীর ভোটের দাবিদার।
