Joy Jugantor | online newspaper

আদমদীঘি-সান্তাহারে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৬, ১৭ অক্টোবর ২০২৬

আদমদীঘি-সান্তাহারে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা

আদমদীঘি-সান্তাহারে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা

বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর এলাকায় আওয়ামী লীগের শাসনামলে মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠানে এবং উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

 উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল ও শফিকুল ইসলাম খান লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী দিলদার আলম জুয়েল, মামুন আর রশিদ মামুন, কুন্দুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা ফাহিম, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরেন। আলোচনা শেষে মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে তাঁদের গণসংবর্ধনা দেওয়া হয়।