Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় জিপিএ-৫ পাওয়া ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৭ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় জিপিএ-৫ পাওয়া ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

দুপচাঁচিয়ায় জিপিএ-৫ পাওয়া ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিয়াম কলেজের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ ও অধ্যক্ষ রঞ্জন কুমার পাল।কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাকিবুল হাসান স্বরণ ও তাহসিন সুলতানা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৬ জন, দাখিল পর্যায়ের চারজন এবং কারিগরি পর্যায়ের ১২ জনসহ মোট ১২২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বক্তারা তাঁদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।