Joy Jugantor | online newspaper

ধুনটে নিমগাছি ও চিকাশী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে নিমগাছি ও চিকাশী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ধুনটে নিমগাছি ও চিকাশী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে নিমগাছি ও চিকাশী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সহ সভাপতি এনামুল হক পান্না,সহ সভাপতি তাজমিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন সানু,সহ সংস্কৃতি সম্পাদক কামাল হোসেন,নির্বাহী সম্পাদক কামরুল হাসান ঝিনুক ও আসাদুল ইসলাম ।

,এছাড়াও উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার,সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুল কবির সরন তালুকদার।সম্মেলনে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।