Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে নিসচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ১৯ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে নিসচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শিবগঞ্জে নিসচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

 জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসার হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি। প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নিসচার উপদেষ্টা এস এম তাজুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন রায়নগর ডিএস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম মো. নুরুন্নবী, আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ গোলজার হোসেন ও নিসচার সহ-সভাপতি ইমরান আলী। নিসচার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, নিসচার সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, মাফিজুল ইসলাম রঞ্জু, সজিব, রাইসুল ইসলাম ও মেহেদী হাসান, সমাজসেবক রাজেকুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।কর্মশালায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন, নিরাপদ সড়ক পারাপার ও যানবাহনে চলাচলের নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। পরে সড়ক সচেতনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।