টিএমএসএস সিকিউরিটি এজেন্সির সুপারভাইজারদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেডের উদ্যোগে নিরাপত্তা সুপারভাইজারদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেড ২০১৩ সাল থেকে সুনামের সঙ্গে দেশব্যাপী নিরাপত্তাকর্মী প্রশিক্ষণ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিরাপত্তাকর্মী সরবরাহ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপত্তা সুপারভাইজার নিয়োগ দিয়ে সাত দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ, অভিজ্ঞ ও দক্ষ রিসোর্স পারসনদের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি ও অধিগ্রহণ) জ্যোতি বিকাশ চন্দ্র।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেডের সম্মানিত বোর্ড সদস্য ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান, চিফ প্রোগ্রাম সেক্টর মো. ইকরামুল হক, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. জামিলুর রহমান, টিএমএসএসের পূর্ণকালীন আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজিবর রহমান, এম এম আহসান হাবিব, চেয়ারম্যান টাস্কফোর্স, প্রোগ্রাম-৬ ডোমেইনের ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন, টিএমএসএস সিকিউরিটি এজেন্সি লিমিটেডের নির্বাহী কর্মকর্তা আবু হায়দার মো. ফয়জুর রহমান এবং ভূমি পরামর্শক ও সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. মনতাজ আলীসহ অনেকে।অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণ সনদ ও সেফটি স্টিক বিতরণ করা হয়।
