Joy Jugantor | online newspaper

গাবতলীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে

এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৮ অক্টোবর ২০২৬

এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

গাবতলীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বগুড়ার গাবতলীতে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক হাজার কৃষকের মাঝে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বাগবাড়ী সরকারি শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম।বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিসি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান আব্দুস সালাম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. সামছুল আরেফিন।

 বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাকির আনাম, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম এবং নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার।স্বাগত বক্তব্য দেন বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, মডেল থানার ওসি রাকিব হোসেন, বাগবাড়ী সরকারি শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল বারী, উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা, সহসাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুল আলীম।কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।