Joy Jugantor | online newspaper

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল 

টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত 

বগুড়া প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২০:৩৫, ১৮ অক্টোবর ২০২৬

টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত 

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত  

বগুড়া সদরে গোকুল টাইগার ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট গোকুল ইউনিয়ন যুবদলের সদস্য ও  ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন গোকুল ইউপি সদস্য জনাব রেজাউল করিম টুলু। 

উদ্বোধক ছিলেন গোকুল ইউনিয়ন যুবদলের সদস্য  আজিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নুনগোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জিল্লার রহমান। আরোও উপস্থিত ছিলেন যুবনেতা তুষার সরদার, আতোয়ার রহমান প্রমূখ।নুনগোলা কিশোর একাডেমি ১-০ গোলে  যশোপাড়া ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।