Joy Jugantor | online newspaper

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।আজ রবিবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

 বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, শাহ আলম জনি ও রাজিবুল করিম রাফি, প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও মঙ্গলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার প্রমুখ।