আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বোরবার (১৮ অক্টোবর) রবিবার বিকালে ফুলবাড়ী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে এবং সনি রনি এন্টারপ্রাইজের সৌজন্যে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে রাবেয়া ডেইরি ফার্ম লিমিটেড ও রাকিব-মুস্তাকিম একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে ট্রাইবেকারে রাবেয়া ডেইরি ফার্ম লিমিটেড চ্যাম্পিয়ন হওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির। ফুলবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কাবিল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আজম বাবু।
সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, খেলার প্রধান পৃষ্ঠপোষক ও ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলু মিয়া প্রাং প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তার স্মৃতিকে ধরে রাখতে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে তরুণ নির্ভর বাংলাদেশ।
