Joy Jugantor | online newspaper

মন্ত্রণালয়ে ডিও লেটার, আধুনিকায়নের উদ্যোগ সান্তাহার স্টেডিয়ামের

সান্তহার (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ১৮ অক্টোবর ২০২৬

মন্ত্রণালয়ে ডিও লেটার, আধুনিকায়নের উদ্যোগ সান্তাহার স্টেডিয়ামের

মন্ত্রণালয়ে ডিও লেটার, আধুনিকায়নের উদ্যোগ সান্তাহার স্টেডিয়ামের

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এ স্টেডিয়াম আধুনিকায়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানোর পর রোববার (১৮ অক্টোবর) স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান। পরিদর্শন শেষে তিনি প্রয়োজনীয় কাজের প্রাক্কলন তৈরি করেন।আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, সজীব উল্লাহ সজীব ও মানিক সরকার।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু ।

সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, শাকিল, যুবদল নেতা তুফান, কোয়েল, স্বপন, ফেরদৌস, জাহেদ, মানিক, আলী ও সয়াইবসহ স্থানীয় নেতাকর্মীরা।পরিদর্শন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়েছে। স্টেডিয়াম আধুনিকায়নের প্রয়োজনীয়তা বিবেচনা করে একটি প্রাক্কলন তৈরি করা হয়েছে।সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণে গত ৫ সেপ্টেম্বর তিনি স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য ডিও লেটার দিয়েছিলেন। স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হলে এলাকার তরুণ ও যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। এতে তারা মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।