Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দি পৌর এলাকার পাঁচটি

পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করলেন - কাজী এরফানুর রহমান রেন্টু 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ অক্টোবর ২০২৬

পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করলেন - কাজী এরফানুর রহমান রেন্টু 

সারিয়াকান্দি পৌর এলাকার পাঁচটি পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করলেন - কাজী এরফানুর রহমান রেন্টু 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দির পাঁচটি মন্দির পরিদর্শন করছেন, বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। পূজামণ্ডপের নিরাপত্তা,শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে তিনি মন্দিরগুলো পরিদর্শন করেন।আজ শনিবার (১৭ অক্টোবর) রাতে পৌর এলাকার পাঁচটি মন্দির তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।পুজা উদযাপন পরিষদের সাধারণ নিরান্জন সরকার, বিগত সরকারের আমলে আমাদের চালের ডিও লেটার নিয়ে সিন্ডিকেট হতো।

তারা জোর করে চাউলের ডিও নিয়ে তাদের ইচ্ছে মতো দাম আমাদের দিতো তাই নিতে বাধ্য হতাম আমরা। এবার আমাদের এমপি কাজী রফিকুল ইসলাম একদম কঠোর নির্দেশনা থাকায় চালের ডিও নিয়ে কোন সিন্ডিকেট হয়নি। এই জন্য এমপিকে আমি সনাতনী ধর্মালম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।   হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের বিকাশ কুমার সাহা বলেন, আমরা সবসময় ৫০০ কেজি করে সরকারি চাল পেতাম পূজার অনুদান হিসেবে সরকারের কাছে থেকে। কিন্তু এবার সনাতনী ধর্মালম্বীরা ৬০০ কেজি চাল বরাদ্দ পেয়েছে এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের এমপি কাজী রফিকুল ইসলাম আমাদের তার ব্যাক্তিগত তহবিল থেকে ১০ হাজার করে টাকা দিয়েছে, ১৫ টি মন্দিরের জন্য আরও ১ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে এমপি। 

পরিদর্শনকালে কাজী এরফানুর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেন। এছাড়াও দলের সকল নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

পূজা উপলক্ষে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু ।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সোহেল রানা, পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মেহেদী হাসান সুফল মুন্সি, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, চন্দনবাইশা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, হাটশেরপুর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুবনেতা ইন্জিনিয়ার নয়ন, সাবেক ছাএদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, ডিগ্রি কলেজ শাখার সভাপতি অন্তর মিয়া, উপজেলা ছাএদলের সভাপতি পদপ্রার্থী রাশেদুল ইসলাম রিয়ান, পৌর ছাএদলের সভাপতি পদপ্রার্থী রিয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।