সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে এসপি মির্জা সায়েম মাহমুদ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সর্বজনীন রাধামাধব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, রাধামাধব মন্দিরের উপদেষ্টা শোভারানী সাহা, সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রাজকুমার সাহ মিন্টু, বিপুল চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সাহ, রামচন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ রায়, বাপ্পা, ফাহমিদসহ মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীরা।
