মান্দায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহ
‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুল মতিন মন্ডল। এ সময় তিনি ইউনিয়নের সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।সোমবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি শহীদুজ্জামান সালেকসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপপরিদর্শনকালে চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে সাতটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেন।এদিকে প্রসাদপুর কেন্দ্রীয় বাজার দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে।পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
