Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে কেনা জমি জোরপুর্বক দখল,

নির্মাণ কাজে বাঁধা ও হুমকির অভিযোগ  

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ২০ অক্টোবর ২০২৬

নির্মাণ কাজে বাঁধা ও হুমকির অভিযোগ  

সারিয়াকান্দিতে কেনা জমি জোরপুর্বক দখল, নির্মাণ কাজে বাঁধা ও হুমকির অভিযোগ  

বগুড়ার সারিয়াকান্দিতে কেনা জমি জোরপূর্বক দখল, নির্মাণ কাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় তিন ভাইয়ের বিরুদ্ধে। পৌরসভার ২ নং ওয়ার্ডের ধাপ গ্রামের ভুক্তভোগী মোঃ আসলাম স্বর্ণকার নিজের জানমালের নিরাপত্তা ও বসত বাড়ি নির্মাণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পৌর প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।‎অভিযোগসূত্রে জানা যায়, ধাপ গ্রামের মৃত মাজেদ স্বর্ণকারের ছেলে মোঃ আসলাম স্বর্ণকার দীর্ঘদিন ধরে নিজ জমিতে বসত বাড়ি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু একই এলাকার মৃত রইচ উদ্দিন কবিরাজের ছেলে নান্টু কবিরাজ, মোঃ পিন্টু কবিরাজ ও লাবলু কবিরাজ তিন ভাই সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি করছেন। অভিযুক্তরা কেবল ব্যক্তি মালিকানাধীন জায়গাই নয়, বরং সংলগ্ন সরকারি খাস জমি দখল করে সাধারণ মানুষের চলাচলের পথও অবরুদ্ধ করে রেখেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা আসলাম স্বর্ণকারের মালিকানাধীন জমিতে অবৈধভাবে জোরপূর্বক টিনের বেড়া তুলে দখল বাস্তবায়নের চেষ্টা চালায়। এতে ভুক্তভোগী ও তার পরিবার বাধা দিলে তাদের গালি-গালাজসহ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।‎ভুক্তভোগী আসলাম স্বর্ণকার বলেন, "আমার নিজের কেনা ও পৈতৃক জমিতে বাড়ি করতে পারছি না। তারা জোর করে টিনের বেড়া দিয়ে জমি দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।‎এ বিষয়ে এলাকার সচেতন মহল বলছেন, গায়ের জোরে অন্যের জমি দখল ও যাতায়াতের বন্ধ পথগুলো খুলে দিলে কয়েকটি পরিবারের যাতায়াত সহজ হবে । পৌরসভার উচিত সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা।এবিষয়ে ‎সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।