Joy Jugantor | online newspaper

মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ২০ অক্টোবর ২০২৬

মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি

মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি

নওগাঁর মান্দায় ভূমিসেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং ভূমি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।

 উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূর বক্তা মণ্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।গণশুনানিতে স্থানীয় সেবাপ্রত্যাশীরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে ভূমিসংক্রান্ত সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পান স্থানীয় সেবাপ্রত্যাশীরা।