Joy Jugantor | online newspaper

বগুড়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা জিসান

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ২৩:০৮, ৩১ মার্চ ২০২৬

বগুড়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা জিসান

বগুড়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা জিসান

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় এই প্রচারণা চালান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।  কর্মসূচিতে  স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে প্রচারণায় অংশ নেন।কর্মসূচিতে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে লিফলেট নিয়ে প্রচারণা শুরু করা হয়। তারা ঠনঠনিয়া প্রধান সড়কের বিভিন্ন দোকান, রিকশাচালক ও পথচারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।  পাশাপাশি তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন নেতা-কর্মীরা।

পরবর্তীতে ঠনঠনিয়া এলাকার ভিতরে বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বগুড়া সদর বিএনপির দূর্গ। এই দূর্গে ধানের শীষকে বিজয়ী করতে আপনাদের সহযোগীতা কাম্য। প্রচারণা কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক আরিফ হাসান বিপু, সহ অর্থ সম্পাদক আলী মুসা চৌধুরী রুপম, জেলা শহর মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক শাকিল শেখ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবিএম খায়রুল ইসলাম, ছাত্রনেতা নাসিরুজ্জামান মামুন, আলমগীর হোসেন, বাঁধন, আরমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।