বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদর-৬ আসনে উপ নির্বাচনে ধানের শীষের গণসংযোগ
শুক্রবার সকালে শাখারিয়া গ্রামে বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদর-৬ আসনে উপ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ওয়াদুদ। উক্ত নির্বাচনী প্রচারনা ও গনসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আজিজুর হক রাজা, শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম, সহ সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, আতাউর রহমান, মুছা করিম আকালু, মতিয়ার রহমান মতি, আঃ গোফফার, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,আঃ করিম মিস্টার, শফিকুল ইসলাম মাসুদ, বিএনপিনেতা সাজু শেখ, মোজাম্মেল, সাইফুল ইসলাম, জুয়েল, নজরুল ইসলাম বাবু, শাহ আলম, সেকুল, ওলামা দলের সভাপতি ফজলুল করিম, যুবদলের কামাল পাশা,১৯নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
