টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী টিএমএসএস পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দিনের শুরুতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকালে টিএমএসএস মেডিকেল কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস নির্বাহী পরিচালক ডা. মওদুদ হোসেন আলমগীর, উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, মেডিকেল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো. আহমেদ শরীফ, টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরপাড়া, বগুড়ায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আয়েশা বেগম, অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলীসহ শিক্ষক ও কর্মকর্তারা।এছাড়াও ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে শহীদ তোতা মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম অংশগ্রহণ করেন।
টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি, ফিজিওথেরাপি কলেজ, আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়াও টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রিলিজিয়াস কমপ্লেক্সভুক্ত মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
