বগুড়ায় ভোটের দিনে প্রার্থীকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ
বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে (৪৬) ভোট চলাকালে বাজার থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুর্বৃত্তরা আলাল শেখকে মালগ্রাম ডাবতলা এলাকায় নিয়ে বেঁধে রেখে মারধর করে তার দুই পা ও একটি হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।ঘটনার সঙ্গে যুবদল নেতা শফিকুল ইসলাম ও তার অনুসারীরা জড়িত বলে পুলিশের সন্দেহ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে।
