Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ মার্চ ২০২৬

দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শনিবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন শেয়ারহোল্ডার বেলাল হোসেন, মরজিনা আক্তার, সৈকত ও এমডি শিমুলসহ অন্যান্যরা। এতে হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, গত বছরের আয়-ব্যয়ের হিসাব, সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপস্থিত শেয়ারহোল্ডাররা হাসপাতালের উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া সভায় নতুন পরিকল্পনা গ্রহণ, বিভিন্ন প্রস্তাব অনুমোদন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। শেষে শেয়ারহোল্ডারদের মাঝে আইডি কার্ড, সার্টিফিকেট, সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।