Joy Jugantor | online newspaper

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১৮:১৭, ২৮ মার্চ ২০২৬

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’

বগুড়া সদর উপজেলার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৩-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৩’।বিদ্যালয় পরিচালনা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে শিশু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৭০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের অনুমোদন দেয়।জানা যায়, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী আলহাজ্ব আকবর আলী মিঞার স্মৃতিকে অম্লান রাখতে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন একজন ধর্মভীরু ও সমাজসচেতন ব্যক্তি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া সন্তানদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তাঁর এই মহৎ আদর্শ ও মানবিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করেই বিদ্যালয়টি পরিচালিত হবে। শিক্ষার্থীরা তাঁর জীবনাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, আমার বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি বিশ্বাস করতেন, সুশিক্ষাই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তাঁর স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে এবং এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টির জন্য এই জমি ক্রয় করে দিয়েছি। আমাদের এই প্রচেষ্টা যদি একটি শিশুরও জীবন আলোকিত করে, তাহলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।