শাজাহানপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর উপজেলা পরিষদে অমর বিজয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বগুড়া-০৭ আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সকাল সাড়ে ৮টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি, থানা অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ,আবু শাহিন সানি, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল,মনজুর কাদের মন্টু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ আব্দুর রহমান,সেক্রেটারী শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি,ছাত্রদলন, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে সরকারি কমরউদ্দিন ইসলামি কলেজ, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
