Joy Jugantor | online newspaper

কাহালুতে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৯, ২৮ মার্চ ২০২৬

কাহালুতে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কাহালুতে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলা জামায়াতের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফসুর মহাসচিব ড মোস্তফা ফয়সাল পারভেজ।উপজেলা জামায়াতের আমীর  মাও আব্দুস  শাহিদ খান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ শহিদুর রহমান সবুজ এর সন্চালনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও আব্দুল মোমেন ও ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাঈদ কুতুব সাব্বির।অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও শহীদুল্লাহ, সহ সেক্রেটারী মাও বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ, আব্দুল হামিদ বক্তব্য রাখেন।এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মী গন উপস্থিত   ছিলেন।