দুপচাঁচিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বগুড়ার দুপচাঁচিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতি অম্লান চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা প্রতিষ্ঠান।সকাল ৮টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহামুন নবীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ফারিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রোস্তম আলী এবং দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকসহ অন্যান্যরা।এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে সুবিধাজনক সময়ে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
