Joy Jugantor | online newspaper

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে ১২০ পিস

ট্যাপেন্টাডলসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২৮ মার্চ ২০২৬

ট্যাপেন্টাডলসহ আটক ২ মাদক ব্যবসায়ী

বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে ১২০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মাদক ব্যবসায়ী

বগুড়ায় পৃথক দুটি অভিযানে ১২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে বগুড়া সদর থানা এলাকার শেউজগাড়ী ও রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে শেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন সকাল আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বগুড়া রেলস্টেশন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ বরকত উল্লাহ ওরফে রুবেল (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৪০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ এর নিকট, বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।