Joy Jugantor | online newspaper

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে

শ্রমিক দলের শাখারিয়া  ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

রিপন সদর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ৩০ মার্চ ২০২৬

শ্রমিক দলের শাখারিয়া  ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের শাখারিয়া  ইউনিয়ন ৯ নম্বর

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম বাদশার ধানের শীষ প্রতীকের পক্ষে বগুড়া সদর উপজেলার শ্রমিক দলের শাখারিয়া  ইউনিয়নের  ৯নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গতকাল  রবিবার (২৯মার্চ)  বিকেল শাখারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন শাখারিয়া  ইউনিয়নের নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ৯ই এপ্রিল ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশাকে বিজয়ী করার আহ্বান জানান।

তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রার্থী রেজাউল করিম বাদশা বগুড়া-৬ (সদর) আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন। এ সময়ে গণসংযোগে উপস্থিত ছিলেন সদর  উপজেলা শ্রমিক সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি  আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, নূরনবী  রহমান, নজরুল ইসলাম, শাহ আলম, জুয়েল, লিটন, রানা, ঠান্ডু, হিটলু , খোকন, সালাম, দেলোয়ার,  সাইফুল, অরুণ, মুকুল, এ সময়ে উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ ।