Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি,

ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৩০ মার্চ ২০২৬

ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি,ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

 বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার গোহাইল বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ স্বপনের দোকানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পেট্রোল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকান থেকে ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়া জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ  সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।