Joy Jugantor | online newspaper

বগুড়ায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ২২:২৭, ৩১ মার্চ ২০২৬

বগুড়ায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভা

বগুড়ায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভা

বগুড়ায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)'র উত্তরাঞ্চলীয় এক সভা গত সোমবার দুপুরে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বগুড়ার রোচাস রেস্টহাউসে আয়োজিত সভায় সংগঠনের মহাসচিব জাফর আহমেদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, মমতাজ শিরিন ভরসা, যুগ্ম মহাসচিব-১ মোবিনুল ইসলাম মবিন, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাঈদ আলী নান্নু, নির্বাহী সদস্য তাহমিনা পারভীন শ্যামলী এবং অনলাইনে ভোলা থেকে সংগঠনের সহ-সভাপতি শওকত হোসেন অংশ নিয়ে বক্তব্য রাখেন।

সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াও সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী হওয়ায় তার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই অংশ হিসেবে নেতৃবৃন্দ শহরের জলেশ্বরীতলা, সাতমাথা, বৌ-বাজার, মালতীনগর, মফিজ পাগলারমোড়সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন।