বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা'র পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করা হয়েছে।রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী) ১৪নং ওয়ার্ডের ছিলিমপুর এলাকায় এ গণসংযোগ করেন।গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোকছেদ মানিক,গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু।
সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সহ-সভাপতি হাসান আলী আকন্দ, আরমান হোসেন রকি,উপজেলা যুবদলের যুগ্ম সাবেক আহ্বায়ক সোহেল মেম্বার, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, ১৪নং ওয়ার্ড যুবদলের নেতা সেতু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাইম ইসলাম,ওয়ার্ড বিএনপির শামিম, আপেল, আরিফ, ১৩নং বিএনপির সহ-সভাপতি এইচ আর মিঠুন, রফিকুল ইসলাম, আরমান খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন লাবন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সদস্য মারুফ, লালব, বিল্টু,খরনা যুব দলের সভাপতি আবুল কাশেম শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর নেতৃত্বে নেতাকর্মীরা ছিলিমপুর এলাকায় প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
