Joy Jugantor | online newspaper

গাবতলীতে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত সেচ মালিককে কুপিয়ে হত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ৩০ মার্চ ২০২৬

গাবতলীতে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত সেচ মালিককে কুপিয়ে হত্যা

গাবতলীতে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত সেচ মালিককে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত অবস্থায় আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামের এক সেচ মালিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি গত ২৮ মার্চ দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে ঘটে। পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল লতিফ আকন্দ একই গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে। তার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য তিনি প্রতিদিন রাতে ওই মেশিনঘরে অবস্থান করতেন। ঘটনার রাতেও তিনি প্রতিদিনের মতো সেখানে ঘুমাতে যান।

পরদিন সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী) হুমায়ুন কবির এবং গাবতলী থানার ওসি রাকিব হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।নিহতের স্বজনদের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, মরদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।