Joy Jugantor | online newspaper

বগুড়া খ্রিষ্টান মিশনে ধানের শীষের ভোটের প্রচারনায় নারী নেত্রী মেরী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ২২:০১, ৩০ মার্চ ২০২৬

বগুড়া খ্রিষ্টান মিশনে ধানের শীষের ভোটের প্রচারনায় নারী নেত্রী মেরী

বগুড়া খ্রিষ্টান মিশনে ধানের শীষের ভোটের প্রচারনায় নারী নেত্রী মেরী

রবিবার বিকেলে বগুড়া শহরের খান্দার এলাকায় খ্রীষ্টিয় মণ্ডলীর উপাসনালয় ও চার্চেস অব গড মিশনে বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা করেন বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন নেছা মেরী।ধানের শীষের প্রচারণাকালে এসময় খ্রিষ্টীয় মন্ডলীর সভাপতি এডভোকেট বার্নাড তমাল মন্ডল, সহ সভাপতি রবার্ট রবিন মারান্ডী, যুব কনভেনর হিউবার্ট রিমন মারান্ডী সহ ২ শতাধিক খ্রিস্টান ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।ধানের শীষের প্রচারণা করা নারী নেত্রী মেরী জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক, পাঁচবিবি মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী।বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর উপাসনালয় ও চার্চেস অব গড মিশনে ধানের শীষের প্রচারণাকালে নারী নেত্রী মেরী বলেন, দেশের উন্নয়নে অংশীদার হতে হবে। জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে রেজাউল করিম বাদশাকে মনোনীত করা হয়েছে। ধানের শীষে বিপুল ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে।

যাতে আমরা সবাই বগুড়ার উন্নয়নে একহয়ে কাজ করতে পারি। বিগত ফ্যাসিস্ট সরকার বগুড়াকে অবহেলিত করেছিল। আমরা বগুড়াকে সারাদেশের মধ্যে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। সেই উন্নয়নের অংশীদার হবো এবং ধানের শীষে ভোট দিয়ে বাদশা ভাইকে নির্বাচিত করবো। আপনাদের সকল দাবি বাদশা ভাই সংসদে তুলে ধরবেন যাতে সকল ধর্মের মানুষ একহয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান হয়।ধানের শীষের প্রচারণাকালে খ্রিস্টান ধর্মালম্বীরা ইস্টার সানডে’র সরকারি ছুটি ঘোষণার দাবি জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তারা বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের হাতেগোনা ধর্মীয় উৎসব তার মধ্যে ইস্টার সানডে অন্যতম। অথচ এই দিনটি সরকারি ভাবে ছুটি নেই। তাই এই দিনকে সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হোক।