Joy Jugantor | online newspaper

বগুড়ায় স্যান্ডেলের ভেতর থেকে ১৫০০ ‍পিস ইয়াবা উদ্ধার আটক ১

‎স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৩০, ৩ মে ২০২৬

বগুড়ায় স্যান্ডেলের ভেতর থেকে ১৫০০ ‍পিস ইয়াবা উদ্ধার আটক ১

বগুড়ায় স্যান্ডেলের ভেতর থেকে ১৫০০ ‍পিস ইয়াবা উদ্ধার আটক ১

‎বগুড়ার শাহজাহানপুরে অভিনব কৌশলে স্যান্ডেলের সোলের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ ‎রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।‎এ সময় বাসের একটি সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ ও পরিহিত স্যান্ডেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো দুইটি প্যাকেটে স্যান্ডেলের সোলের ভেতরে রাখা ছিল।

‎‎গ্রেফতার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০), তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১৫০ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।‎‎ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর থানার পরিদর্শক মো. সামসুল আলম।‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।‎ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।