Joy Jugantor | online newspaper

সান্তাহারে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সান্তহার (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ৩ মে ২০২৬

সান্তাহারে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

সান্তাহারে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার সান্তাহারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মো. আরিফ জাহান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।অভিযুক্ত আরিফ সান্তাহার ইউনিয়নের উত্তরাইল আকন্দপাড়া এলাকার আতাউর হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আরিফ জাহান বিএসসি ইঞ্জিনিয়ার। কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে তাদের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।তরুণী বিয়ের বিষয়ে কথা বললে আরিফ বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি জানান, পরিবারের সবাই রাজি থাকলেও তার মা রাজি নন।

মায়ের সম্মতি নেয়ার কথা বলে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণীকে তাদের বাড়িতে নিয়ে যান।কিন্তু সেসময় বাড়িতে তার বাবা-মা কেউ উপস্থিত ছিলেন না। এ সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে রাতভর ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরদিন সকালে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।ভুক্তভোগী তরুণীর দাবি, এ ঘটনায় তিনি সামাজিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।এ বিষয়ে আদমদীঘি থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।