Joy Jugantor | online newspaper

নারায়ণগঞ্জে রান্নার চুলা থেকে শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ১ মে ২০২৬

নারায়ণগঞ্জে রান্নার চুলা থেকে শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জে রান্নার চুলা থেকে শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ সেলিনা বেগমের (৪৭) মৃত্যু হয়েছে।শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সেলিনা বেগম আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলামের স্ত্রী।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়।

তার চিৎকারে স্বামী দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠান। সেখানে  চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার  রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৩ এপ্রিল  রান্না করার সময় চুলার আগুনে তিনি দগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।