Joy Jugantor | online newspaper

বগুড়া বামনপাড়ায় চালক কল্যাণ সমিতির উদ্যোগে

মহান মে দিবস পালন ও দোয়ার আয়োজন 

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ২ মে ২০২৬

মহান মে দিবস পালন ও দোয়ার আয়োজন 

বগুড়া বামনপাড়ায় চালক কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস পালন ও দোয়ার আয়োজন 

মহান মে দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সদরের বামনপাড়া চালক কল্যাণ সমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ মাগরিব বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি ও নামুজা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে  মহান মে দিবসের   তাৎপর্য তুলে ধরে  বক্তব্য রাখেন বগুড়া আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান।

নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাষ্টার, সাবেক চেয়ারম্যান এসএম রাসেল মাসুন, সদর উপজেলা শ্রমিক দলোর সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন  মন্ডল, বিএনপি নেতা আইনুরসহ সদর  উপজেলা ও নামুজা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।দেশ জাতী ও শ্রমিকদের কণ্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বামনপাড়া   পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ ইনামুল হক।