Joy Jugantor | online newspaper

বগুড়ার মহাস্থানগড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ২ মে ২০২৬

বগুড়ার মহাস্থানগড়ে  প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এম

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় ঐতিহাসিক মহাস্থানগড় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০১ মে ২০২৬) বাদ জুমা অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং অন্তত ১০ হাজার মুসল্লী অংশ নেন।দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ এমদাদুল হক।