১৯ লাখ টাকায় বগুড়ায় ৭৬ মিটার আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন
শনিবার বগুড়া শহরের গোবরধনপুর এলাকায় আলিমের বাড়ি থেকে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৭৬ মিটার আরসিসি (RCC) সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৯ লাখ ৪৯ হাজার ৭ শত টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটির উদ্বোধন করেন বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম, পৌরসভার উপসহকারী কর্মকর্তা রোকসানা আকতার, ওয়ার্ক এসিস্ট্যান্ট আতাউর রহমান রাঙ্গসহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান রহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন, মাহবুব, বেলাল ও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে গোবরধনপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আঃ সালাম দোয়া পরিচালনা করেন।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি ছিল। নতুন করে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
