Joy Jugantor | online newspaper

কাহালুতে মহান মে দিবসে শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কাহালুতে মহান মে দিবসে শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠি

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২ মে ২০২৬

কাহালুতে মহান মে দিবসে শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠি

কাহালুতে মহান মে দিবসে শ্রমিক ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিল্পী আবাসন প্রকল্প চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে র‍্যালি পৌর শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে রেলওয়ে বটতলায় এসে শেষ হয়।উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  ইফসুর মহাসচিব ড,মোস্তফা ফয়সাল পারভেজ।অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম রাজু, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের আমীর মাও আব্দুস শাহিদ খান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম বাদশা বক্তব্য রাখেন। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, সহ সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।অপরদিকে দিবসটি পালন উপলক্ষে গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদ কাহালু উপজেলা শাখার আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন র‍্যালিতে নেতৃত্ব দেন। এসময় গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনসার আলী, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম উপস্থিত ছিলেন।