Joy Jugantor | online newspaper

গাবতলীতে হস্তশিল্প ও কুটির শিল্প সেন্টারের উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ২ মে ২০২৬

গাবতলীতে হস্তশিল্প ও কুটির শিল্প সেন্টারের উদ্বোধন

গাবতলীতে হস্তশিল্প ও কুটির শিল্প সেন্টারের উদ্বোধন

“একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা”—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে হস্তশিল্প ও কুটির শিল্প সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার একটি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য’-এর আয়োজনে এ সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক সাহিদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আলম তুষার।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামছুল হক পিকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, টিএমএসএস মেরিন একাডেমির অধ্যক্ষ আব্দুস সোবহান সোহাগসহ অন্যান্যরা।