Joy Jugantor | online newspaper

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ৩ মে ২০২৬

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা

বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে  হলরুমে অত্র কলেজের পক্ষ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ  ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার দুপুরে কলেজ প্রাঙণে  কলেজের গভর্নিং বডির সহ-সভাপতি ও  সদর ইউপির  সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য  আলহাজ্ব মো. মোশারফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছা. মলিহা খানম,  বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা   মো. রমজান আলী আকন্দ।

।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিল্লাত হোসেন।এ সময়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, থানা অফিসার ইনর্চাজ  মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহীদ খান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।