Joy Jugantor | online newspaper

ট্রলির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মোটরসাইকেল, স্বামী-স্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৩, ১ মে ২০২৬

ট্রলির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মোটরসাইকেল, স্বামী-স্ত্রী নিহত

ট্রলির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মোটরসাইকেল, স্বামী-স্ত্রী নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় মোটরসাইকেলে ইটবোঝাই ট্রলির (পাঁচ চাকার বিশেষ গাড়ি) ধাক্কায় দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর হ্যাচারির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মো. হাবিবুল ইসলামের ছেলে মো. তামিম মিয়া (২৫) ও তামিমের স্ত্রী সিমলা (১৮)। তাদের চার মাসের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।এলকাবাসী জানান, তামিম ও সিমলা মোটরসাইকেলে করে ফরিদপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।

পথে ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর হ্যাচারীর সামনে তাদের মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই ট্রলির (পাঁচ চাকার বিশেষ গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। সিমলাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মধুখালী থানার ওসি শুকদেব রায় দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে বাইক ও পাঁচচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।